উদ্দীপকের সজিব কোন ধরনের শেয়ার মালিক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সজিব সাধারণ শেয়ারের মালিক। এ শেয়ারে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানা পায়। তাদের কোম্পানি নিয়ন্ত্রণে পূর্ণ ক্ষমতা থাকে। তারা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তবে এ ধরনের শেয়ারের ক্ষেত্রে মুনাফা অনিশ্চিত থাকে। কোম্পানি মুনাফা প্রদানে সবসময় বাধাও থাকে না। উদ্দীপকে সজিব ' [গণিত] ' কোম্পানির শেয়ারের মালিক। তিনি কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু তার মুনাফার অংশ নিশ্চিত নয়। কোনো বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা করতে না পারলে তিনি কোনো লভ্যাংশ পাবেন না। তবে কোম্পানি বেশি মুনাফা করলে তারও বেশি লভ্যাংশ পাবার সুযোগ থাকবে। তাই সজিবের শেয়ারের বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, সজিব সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের সজিব কোন ধরনের শেয়ার মালিক? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর