একটি কোম্পানি কখন বোনাস শেয়ার প্রদান করে? ব্যাখ্যা করো।
উত্তর: অবণ্টিত মুনাফাকে শেয়ারে রূপান্তর করতে কোম্পানি বর্তমান শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার প্রদান করে। কোম্পানি লভ্যাংশের বিকল্প হিসেবে বোনাস শেয়ার ইস্যু করে। বোনাস শেয়ারের মাধ্যমে কোম্পানি অবণ্টিত মুনাফাকে সাধারণ শেয়ারে রূপান্তর করে। এর মাধ্যমে কোম্পানি লভ্যাংশকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে শেয়ার মূলধনের পরিমাণ বাড়ায়। তবে এ শেয়ার শুধু বর্তমান শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
একটি কোম্পানি কখন বোনাস শেয়ার প্রদান করে? ব্যাখ্যা করো।
উত্তর