জনাব নাসিফের ঋণগ্রহণ কার্যক্রম গোমতী ব্যাংকের আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে- মূল্যায়ন করো।
উত্তর: জনাব নাসিফের ঋণগ্রহণ কার্যক্রম বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'গোমতী ব্যাংক'-এর আয়ের প্রধান উৎস হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এ ব্যাংক অল্প সুদে জনগণের ছড়িয়ে থাকা অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। পরবর্তীতে এ অর্থ থেকে অপেক্ষাকৃত বেশি সুদে অন্যকে ঋণ দেয়। প্রদত্ত ও প্রাপ্ত সুদের পার্থক্যই হলো ব্যাংকের আয়। উদ্দীপকে নাসিফের ব্যবসায় সম্প্রসারণের জন্য টাকার প্রয়োজন পড়ে। তাই তিনি গোমতী ব্যাংক থেকে ঋণগ্রহণের সিদ্ধান্ত নেন। ব্যাংক ম্যানেজার তাকে ঋণ আমানত হিসাব খোলার পরামর্শ দেন। আর উক্ত হিসাবের মাধ্যমেই নাসিফ আবেদন করা ঋণের টাকা তুলতে পারবেন। ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সে হিসাবে জমা করা হয়। উদ্দীপকে জনাব নাসিফও একটি হিসাব খুলবে। এক্ষেত্রে নাসিফকে ঋণের টাকার ওপর সুদ দিতে হবে। তবে এ সুদের হার ব্যাংকের আমানতকারীদের সুদের হার থেকে বেশি। আর এ সুদই ব্যাংকের আয়। এভাবে আমানতকৃত অর্থ থেকে ঋণ দেওয়া 'গোমতী ব্যাংক'-এর জন্য আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব নাসিফের ঋণগ্রহণ কার্যক্রম গোমতী ব্যাংকের আয়ের উৎস হিসেবে বিবেচ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর