জনাব মাহি কোন শেয়ারে বিনিয়োগ করেছেন? বর্ণনা করো।
উত্তর: জনাব মাহি সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। এ শেয়ারে বিনিয়োগকারীদের কোম্পানির মালিকানা দেওয়া হয়। ফলে তারা কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা রাখে। তবে তাদের আয় নির্দিষ্ট থাকে না। এ ধরনের শেয়ার হস্তান্তরযোগ্য। উদ্দীপকে জনাব মাহি তার টাকা শেয়ারে বিনিয়োগ করতে চান। তিনি শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির মালিকানা প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা থাকলেও তিনি শেয়ারে বিনিয়োগে আগ্রহী। উক্ত শেয়ারের মাধ্যমে তিনি কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা পাবেন। তবে কোম্পানি তাকে লভ্যাংশ দিতে বাধ্য নয়। অর্থাৎ, মুনাফা না হলে কোনো লভ্যাংশ দেওয়া হবে না। তাই বলা যায়, জনাব মাহির বিনিয়োগকৃত শেয়ারটি একটি সাধারণ শেয়ার।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাহি কোন শেয়ারে বিনিয়োগ করেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর