আলম সাহেবের কোম্পানির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে কি? যুক্তি দেখাও।
উত্তর: অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের মাধ্যমে আলম সাহেব কোম্পানির মালিকানা পেতে পারেন। অগ্রাধিকার শেয়ার মালিকদের আয় নির্দিষ্ট থাকে। এদেরকে কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না। সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্র মালিকদের মাঝে এরা অবস্থান করে। তবে নির্দিষ্ট সময় পর এ শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। উদ্দীপকে জনাব মাহির বন্ধু হলেন আলম সাহেব। আলম সাহেব এমন কিছু শেয়ারে বিনিয়োগ করেন যেখানে নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। সেক্ষেত্রে কোম্পানির কোনো মালিকানা পাননি। এজন্য তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছেন। আলম সাহেবের শেয়ারটি হলো অগ্রাধিকার শেয়ার। এ ধরনের শেয়ার রূপান্তরযোগ্য। অর্থাৎ, নির্দিষ্ট সময় পর তিনি তার শেয়ারগুলো সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবেন। এভাবে তিনিও সাধারণ শেয়ারের মালিক হয়ে কোম্পানির মালিকানা লাভ করতে পারবেন। তাই বলা যায়, অগ্রাধিকার শেয়ারকে রূপান্তরের মাধ্যমে আলম সাহেবের কোম্পানির মালিকানা পাওয়ার সুযোগ আছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
আলম সাহেবের কোম্পানির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে কি? যুক্তি দেখাও।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর