উল্লিখিত প্রকল্পে ব্যবসায় পরিবেশের প্রভাব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উল্লিখিত প্রকল্পে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদানের প্রভাব লক্ষ করা যায়। শিল্প ও ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে দক্ষতাসম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায়, যেসকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা-বাণিজ্যেও উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে। উদ্দীপকের ফারহানা বেগম একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারের উৎপাদিত ডিম থেকে প্রজনন শিল্পের মাধ্যমে বাচ্চা ফুটানোর প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি এ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নেন। পরবর্তীতে প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষায় একজন দক্ষ কর্মী নিয়োগ দেন। উন্নত যন্ত্রপাতির সাথে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে বর্তমানে তার প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করছে। শিল্প ও ব্যবস্থায়-বাণিজ্যের উন্নতিতে দক্ষতাসম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। ফারহানা বেগমের খামারে উন্নত যন্ত্রপাতির সাথে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করায় প্রজননের মাধ্যমে ডিম উৎপাদন প্রক্রিয়া অনেক সহজতর হবে। নিজে প্রশিক্ষণ গ্রহণ করায় সে প্রক্রিয়া সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করে দক্ষ হয়ে উঠবে। কারিগরি শিক্ষায় দক্ষ কর্মী নিয়োগ তার এই উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। তারা তাদের দক্ষতা দ্বারা উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তিকে যথাযথভাবে পরিচালনা ও ব্যবহার করতে পারবে। এর ফলে তার প্রতিষ্ঠানের সম্পদের সদ্ব্যবহার হবে। তার প্রতিষ্ঠানের এসকল প্রযুক্তিগত উপাদান তার খামারের উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করবে এবং তার খামারে আশানারূপ সাফল্য বয়ে আনবে। তাই বলা যায়, ফারহানা বেগমের প্রকল্পে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উল্লিখিত প্রকল্পে ব্যবসায় পরিবেশের প্রভাব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর