তথ্যগত বাধা দূর করার উপায় ব্যাখ্যা কর।
উত্তর: তথ্যগত বাধা দূর করার উপায় হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। এটি পণ্যের তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে। বাজারে যখন কোনো নতুন পণ্যের আবির্ভাব ঘটে তখন ক্রেতা ও ভোক্তারা পণ্যটি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, তাই ক্রেতা ও ভোক্তাদের পণ্যটি সম্পর্কে ধারণা দিতে পণ্যটির বিজ্ঞাপন দেওয়া হয়। এর মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের নিকট পণ্যের মান, মূল্য, বৈশিষ্ট্য ও ব্যবহারবিধি তুলে ধরা হয়। ফলে ক্রেতা ও ভোক্তাদের পণ্যসম্পর্কিত তথ্যগত বাধা দূর হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
তথ্যগত বাধা দূর করার উপায় ব্যাখ্যা কর।
উত্তর