উদ্দীপকে বর্ণিত মি. কবিরের কার্যক্রম কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. কবিরের কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে প্রজনন শিল্প বলে। যেমন- নার্সারি, হ্যাচারি ইত্যাদি। এ ধরনের শিল্পে মূলত প্রজনন প্রক্রিয়া ব্যবহার করে সম্পদ সৃষ্টি করা হয়। উদ্দীপকের মি. কবির বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। এতে তিনি স্তরভিত্তিক ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। তার চাষকৃত ভিন্ন ভিন্ন প্রজাতির মাছগুলো যখন বড় হবে তখন সেগুলো থেকে আবার মাছের রেণু বা পোনা উৎপাদন হবে। এভাবে চাষকৃত মাছকে পুনরায় মাছের রেণু বা পোনা উৎপাদনে ব্যবহৃত হয় মূলত প্রজনন শিল্পে। এ ধরনের শিল্প প্রক্রিয়া ব্যবহার করেই মৎস্য চাষের পাশাপাশি বীজ থেকে চারা উৎপাদন, গাছপালা ও প্রাণীর বংশ বৃদ্ধি করাসহ প্রভৃতি কাজ সম্পাদন করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে মি. কবিরের কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. কবিরের কার্যক্রম কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর