জনাব মনিরের ব্যবসায়ের কার্যক্রমকে বাণিজ্যের উপাদানের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব মনিরের ব্যবসায়ের কার্যক্রমে বাণিজ্যের উপাদান পরিবহণ, গুদামজাতকরণ ও ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত একজন ব্যবসায়িকে বাণিজ্যের বিবিধ কাজ সম্পাদন করতে হয়। এই কাজগুলো যথার্থভাবে সম্পাদন করার জন্য বাণিজ্যের পণ্য বিনিময়, পরিবহণ, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা-এ সকল উপাদানগুলোর সহযোগিতার প্রয়োজন পড়ে। উদ্দীপকের জনাব মনির বাংলাদেশের বিভিন্ন জেলায় সড়ক, বাঁধ, ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি অবকাঠামো তৈরির কাজ করে। এই কাজে তাকে প্রতিদিন অনেক ধরনের মালামাল আনা-নেওয়া করতে হয়। অনেক মাল মজুদ করে রাখতে হয়। প্রতিদিন কাঁচা-মাল ও বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হয়। অর্থাৎ একজন ব্যবসায়ী হিসেবে তাকে বাণিজ্যের কাজগুলো সম্পাদন করার জন্য বাণিজ্যের উপাদানগুলোর সাহায্য সহযোগিতা নিতে হয়। জনাব মনিরের মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে তাকে স্থানগত বাধা দূর করতে হয়েছে। এক্ষেত্রে তিনি বাণিজ্যের পরিবহণ উপাদানটিকে ব্যবহার করে মালামল একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করেছেন। অবকাঠামোগত স্থাপনা তৈরির সময় যেন কাঁচামালের সংকট না হয় তাই তাকে গুদামজাতকরণের মাধ্যমে মাল মজুদ করে রাখতে হয়েছে। যার ফলে তার সময়গত বাধা দূর হয়েছে। এছাড়া প্রতিদিন কাঁচামাল ও বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য তার নগদ অর্থের প্রয়োজন হয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তিনি তার ব্যবসায়ের এই অর্থগত বাধা দূর করে। বাণিজ্যের উপাদান ব্যাংকিং এর মাধ্যমে তিনি তার ব্যবসায়ে সৃষ্টি অর্থগত বাধা যে-কোনো সময় দূর করতে সক্ষম হবেন। জনাব মনিরের ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করতে গিয়ে তাকে যেসকল বাধার সম্মুখীন হতে হয় তা তিনি বাণিজ্যের উপাদানগুলোকে যথাযথভাবে ব্যবহার করে সমাধান করেন। তাই বলা যায়, জনাব মনিরের ব্যবসায়ের কার্যক্রমে বাণিজ্যের উপাদানসমূহ অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব মনিরের ব্যবসায়ের কার্যক্রমকে বাণিজ্যের উপাদানের আলোকে মূল্যায়ন…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর