জনাব মামুনের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা কর।
উত্তর: জনাব মামুনের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। ব্যবসায় বা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা-সামগ্রী ভোক্তা বা ক্রেতাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলিকে বাণিজ্য বলে। মূলত বাণিজ্য উৎপাদকের নিকট থেকে পণ্য বা সেবাকর্ম ভোক্তার নিকট পৌঁছানোর পূর্ব পর্যন্ত যেসকল বাধার (অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত) সৃষ্টি হয় সেগুলো দূরীকরণে কাজ করে থাকে। উদ্দীপকের জনাব মামুন জাপান থেকে মোবাইল কিনে বাংলাদেশের সিলেটে আনেন। এরপর সেগুলো নিজস্ব শো-রুমে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি প্রথমে মোবাইল কেনার মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেন। আর জাপান থেকে সিলেটে পণ্য পরিবহণ করে আনার মাধ্যমে স্থানগত বাধা দূর করেন। পণ্য ক্রয়ে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে তিনি তার অর্থগত বাধা দূর করেন। এছাড়া অন্য দেশ থেকে পণ্য আমদানি করে নিজ দেশে আনার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তা নিরসনে তিনি বিমার ব্যবস্থা করেন, যা তার ব্যবসায়ে ঝুঁকিগত বাধা দূর করে। সারা বছর যেন ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারেন তাই তিনি গুদামজাতকরণের মাধ্যমে সময়গত বাধা দূর করেন। পণ্যের বিক্রি বাড়ানোর জন্য তিনি প্রচারেরও ব্যবস্থা করেন। তার এসব কার্যক্রম মূলত বাণিজ্যের কার্যাবলির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই জনাব মামুনের কাজটিকে বাণিজ্য বলা যায় যা ব্যবসায়ের একটি শাখা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব মামুনের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর