উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে পরিবেশের কোন ধরনের উপাদান বিরাজমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের উপাদান বিরাজমান। দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা, জনগণের আয় ও সঞ্চয়, মূলধন প্রভৃতি উপাদানের সমন্বয়ে এ পরিবেশ গঠিত। অর্থ হচ্ছে ব্যবসায়ের চালিকাশক্তি। দেশের আর্থিক অবস্থার উন্নতি হলে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক প্রবৃদ্ধি অর্জন করা যায়। তাই কোনো দেশের উন্নতির পেছনে ঐ দেশের অর্থনৈতিক পরিবেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। জনাব জহির এলাকার গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা থেকে গ্যাস উৎপাদনের একটি কারখানা স্থাপন করেন। তিনি প্রথমে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করেন। কিন্তু অর্থের অপর্যাপ্ততা, দক্ষ কর্মী ও উন্নত যন্ত্রপাতির অভাবে আশানুরূপ মুনাফা অর্জন হচ্ছে না। এজন্য তিনি পার্শ্ববর্তী কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। আর্থিক প্রতিষ্ঠানের এই সহায়তার ফলে তার কারখানাটি সফলতা অর্জন করে। এসব বৈশিষ্ট্য অর্থনৈতিক পরিবেশের সাথে মিলে যায়। সুতরাং, উদ্দীপকের ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের উপাদান বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে পরিবেশের কোন ধরনের উপাদান বিরাজমান? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর