জনাব জহিরের ব্যবসায়ে আশানুরূপ মুনাফা অর্জন করতে ব্যবসায়িক পরিবেশের কোন উপাদানগুলোর অভাব পরিলক্ষিত হচ্ছে? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব জহিরের ব্যবসায়ে আশানুরূপ মুনাফা অর্জন করতে ব্যবসায়িক পরিবেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উপাদানগুলোর অভাব পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক পরিবেশের ওপর ব্যবসায়ের উন্নতি বিশেষভাবে নির্ভর করে। এটি অনুকূল হলে ব্যবসায় দ্রুত সম্প্রসারণ করা যায়। আবার, সামাজিক পরিবেশ সমাজে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। প্রযুক্তিগত পরিবেশ উৎপাদন প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করে। জনাব জহির গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা থেকে গ্যাস উৎপাদনের কারখানা স্থাপন করেন। শুরুতে তিনি নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করেন। পরবর্তীতে অর্থের অপর্যাপ্ততা, দক্ষ কর্মী ও উন্নত যন্ত্রপাতির অভাব দেখা দেয়। এর ফলে তিনি আশানুরূপ মুনাফা অর্জন করতে পারছেন না। এজন্য তিনি পার্শ্ববর্তী কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নেন। জনাব জহিরের ব্যবসায়ে পর্যাপ্ত অর্থের অভাবে তিনি ব্যবসায়ের কাজ পরিচালনা করতে পারছিলেন না, যা অর্থনৈতিক পরিবেশের উপাদান। আবার গ্যাস উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তিও তার নেই, যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এ প্রযুক্তি চালানোর জন্য দক্ষ কর্মীও ছিল না। এটি সামাজিক পরিবেশের উপাদান। দক্ষ কর্মী ছাড়া উৎপাদন কাজ চালানো অসম্ভব। জনাব জহিরের ব্যবসায়ে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উপাদানের অভাবে প্রথমে ভালো মুনাফা হয়নি। তবে পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তিনি ব্যবসায়ের সফলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। এটি অর্থনৈতিক পরিবেশের অনুকূল উপাদান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব জহিরের ব্যবসায়ে আশানুরূপ মুনাফা অর্জন করতে ব্যবসায়িক পরিবেশের …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর