"উদ্দীপকের নাসির সাহেবের সামগ্রিক কর্মকাণ্ড শিল্পকেন্দ্রিক ও জনবান্ধব" - উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকের নাসির সাহেবের সামগ্রিক কর্মকাণ্ড শিল্পকেন্দ্রিক ও জনবান্ধব"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। ব্যবসায় ও শিল্প অর্থনৈতিক শক্তির অন্যতম উৎস। এর মাধ্যমে ব্যক্তিক উন্নয়ন ও আয়ের ব্যবস্থা হয়। পাশাপাশি সমাজ ও দেশের জনগণের জীবনমানেরও পরিবর্তন আসে। নাসির সাহেব একজন শিল্পপতি। তিনি পরীক্ষামূলকভাবে টেক্সটাইল ব্যবসায় শুরু করেন। এখানে তিনি মশারি উৎপাদন করেন। অর্থাৎ, তিনি উৎপাদন শিল্পের মাধ্যমে কাজ করেন। অল্প সময়েই তার উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়। দেশের চাহিদা পূরণ করে তিনি এখন দেশের বাইরেও মশারি রপ্তানি করেন। এভাবে তিনি নিজ শিল্পের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেন। এছাড়া নাসির সাহেব তার গ্রামের স্বল্প আয়ের মানুষের কথা ভাবেন।এজন্য তিনি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি হাসপাতাল করার উদ্যোগ নেন। এটি সেবা শিল্পের আওতাভুক্ত কাজ। এর মাধ্যমে এলাকার জনগণ মানসম্মত চিকিৎসা সেবার নিশ্চয়তা পাবে। ফলে তাদের জীবনমানও উন্নত হবে। এভাবে নাসির সাহেব তার শিল্পকেন্দ্রিক কাজের পাশাপাশি জনবান্ধব কাজও করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
"উদ্দীপকের নাসির সাহেবের সামগ্রিক কর্মকাণ্ড শিল্পকেন্দ্রিক ও জনবান্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর