বাংলাদেশের প্রেক্ষাপটে রহিমা খানমের কাজটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে রহিমা খানমের কাজ অর্থাৎ ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্বের কোনো জুড়ি নেই। আজকের পৃথিবীতে সেসকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলো ব্যবসা-বাণিজ্যে উন্নত। তাই যে-কোনো দেশের উন্নয়নে সেদেশের ব্যবসায় খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। উদ্দীপকের রহিমা খানম প্রযুক্তিগত উপাদানকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবাহর করে তার ব্যবসায় পরিচালনা করেন। তার সরবরাহকৃত পণ্যের মান ভালো হওয়ায় চাহিদা বৃদ্ধির সাথে সাথে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তিনি প্রতিবছর কর প্রদানের মাধ্যমে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া বেকার সমস্যা সমাধানে তিনি কয়েকজন বেকার ছেলে-মেয়েকে তার প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ দেন। রহিমা বেগমের ব্যবসায়টি দেশের আর্থসামাজিক রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। ব্যবসায়ের মুনাফা থেকে কর প্রদানের মাধ্যমে তিনি দেশ পরিচালনায় সরকারকে পরোক্ষভাবে সহায়তা করছেন। কেননা জনগণের প্রদত্ত কর সরকার দেশ পরিচালনায় ব্যয় করে থাকেন। তাছাড়া ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয়। সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়া ব্যবসায় পরিচালনায় অনেক লোকের প্রয়োজন হয় বিধায় অনেক বেকার মানুষের কর্মসংস্থান হয়। এতে দেশের বেকারত্বের সংখ্যা হ্রাস পায়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজেরও উন্নয়ন ঘটায়। সর্বোপরি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নে ব্যবসায় অনেক তাৎপর্যপূর্ণ অবদান রেখে থাকে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে রহিমা খানমের কাজটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর