মি. রমিজের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: মি. রমিজের শিল্পটি প্রজনন শিল্পের অন্তর্গত। এ শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন কাজ পরিচালিত হয়। এ শিল্পের মাধ্যমে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। নার্সারি, পোলট্রি ফার্ম, হ্যাচারি প্রভৃতি প্রজনন শিল্পের অন্তর্গত। উদ্দীপকের মি. রমিজ উন্নত জাতের আম, পেয়ারা, মাল্টা প্রভৃতির চারা উৎপাদন করেন। এরপর তা বিক্রি করেন। তার উৎপাদিত চারাগুলো পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হবে। এরপর তা থেকে ফল ও বীজ পাওয়া যাবে। এ বীজ থেকে আবার চারা উৎপাদন করা যাবে। এভাবে মি. রমিজের উৎপাদিত গাছের চারা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। এসব বৈশিষ্ট্যের সাথে প্রজনন শিল্পের মিল আছে। তাই বলা যায়, মি. রমিজের কার্যক্রম প্রজনন শিল্পের আওতায় পড়ে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মি. রমিজের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর