জনাব শামীমের কার্যক্রম কোন প্রকারের ব্যবসায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব শামীমের কার্যক্রম বাণিজ্যের আওতাভুক্ত। এর মাধ্যমে উৎপাদিত পণ্য 'চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয়। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা। ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থ ও ব্যাংকিং প্রভৃতি বাণিজ্যের কাজ। এ কাজগুলোর মাধ্যমে ভোক্তারা ব্যবসায়ের উৎপাদিত পণ্য পেয়ে থাকে। উদ্দীপকের জনাব শামীম নরসিংদীর বিভিন্ন লুঙ্গি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে লুঙ্গি কেনেন। এরপর সেগুলো পরিবহনের মাধ্যমে এনে ঢাকা, ভৈরব, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দোকানে বিক্রি করেন। এখানে জনাব শামীম প্রথমত পণ্য কেনা-বেচার মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেন। আর পণ্য বহন করে আনার মাধ্যমে স্থানগত বাধা দূর করেন। এছাড়া, তিনি বিদেশেও পণ্য রপ্তানি করেন। এসব বৈশিষ্ট্যের সাথে বাণিজ্যের কাজের মিল আছে। সুতরাং, জনাব শামীম ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে জড়িত আছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব শামীমের কার্যক্রম কোন প্রকারের ব্যবসায়ের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর