প্রযুক্তিগত পরিবেশ কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণাধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি, আধুনিক কলাকৌশল ও পদ্ধতি প্রভৃতির সমন্বিত রূপই হলো প্রযুক্তিগত পরিবেশ। যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত, তারা শিল্প-বাণিজ্যেও উন্নত। এ পরিবেশের উন্নয়নে পণ্যদ্রব্য ও সেবার মান উন্নত হয়। এছাড়া উন্নত প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে। এতে কম খরচে ও কম সময়ে দক্ষতার সাথে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যায়। এভাবে প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়কে প্রভাবিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
প্রযুক্তিগত পরিবেশ কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর