মি. শাহিনের কার্যক্রমটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
উত্তর: মি. শাহিনের কার্যক্রম নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এ শিল্পে প্রাকৃতিক উৎস (ভূগর্ভ, পানি, বায়ু প্রভৃতি) থেকে সম্পদ সংগ্রহ বা উত্তোলন করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের নাগালের বাইরের জিনিসকে তাদের ব্যবহারের আওতায় আনা হয়। খনি থেকে কয়লা, তেল, গ্যাস উত্তোলন, নদী বা সাগর থেকে মাছ আহরণ প্রভৃতি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। উদ্দীপকের মি. শাহীন বাড়ির পাশের হালদা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করেন। এরপর তা স্থানীয় বাজারে বিক্রি করেন। এক্ষেত্রে নদী হচ্ছে প্রাকৃতিক উৎস। আর চিংড়ির রেণু হচ্ছে সম্পদ। এগুলো মানুষের নাগালের বাইরের বস্তু। মি. শাহীন এগুলো সংগ্রহ করে মানুষের ব্যবহারের আওতায় আনেন। এছাড়া তিনি এ সম্পদ আহরণ করে এর উপযোগিতা বাড়ানোর ব্যবস্থা করেন। এসব বৈশিষ্ট্যের সাথে নিষ্কাশন শিল্পের মিল আছে। তাই, মি. শাহিনের কার্যক্রমকে নিষ্কাশন শিল্পের অন্তর্গত বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মি. শাহিনের কার্যক্রমটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর