“দরিদ্রতা বিমোচনে মি. শাহিন বেকারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন”- উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "দরিদ্রতা বিমোচনে মি. শাহীন বেকারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন”- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার দেশের উন্নয়নে ভূমিকা রাখে। এ ধরনের কাজের উদ্যোগ নিলে নিজের আর্থিক উন্নতির সাথে সাথে সমাজের বেকার শ্রেণিরও উন্নতি করা যায়। উদ্দীপকের মি. শাহীন আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। কিন্তু তিনি বেকার অবস্থায় বসে না থেকে বাড়ির পাশের নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ শুরু করেন। তিনি এগুলো স্থানীয় বাজারে বিক্রি করে ভালো মুনাফা পান। তার আহরিত রেণুর মান ভালো হওয়ায় চিংড়ি চাষিদের কাছে এর চাহিদা অনেক বেড়ে যায়। পরবর্তীতে তিনি হ্যাচারি স্থাপনের মাধ্যমে তার ব্যবসায়ের পরিধি বাড়ানোর চিন্তা করেন। মি. শাহীনের গড়ে তোলা ব্যবসায়ে তার নিজ কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়। পরবর্তীতে তিনি হ্যাচারি স্থাপনের মাধ্যমে ব্যবসায় বাড়ালে সেখানে অনেক বেকার লোকেরও কাজের সুযোগ হবে। তাদের আয় বাড়বে। এছাড়া, তার কাজের সফলতা দেখে অনেক বেকার যুবক নিজ উদ্যোগে ব্যবসায় গড়ে তুলতে উৎসাহিত হবে। এতে দেশে বিভিন্ন রকম ব্যবসায় ও শিল্পের সংখ্যা বাড়বে। সেখানে আরও অনেক লোকের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হবে। এভাবে দেশের বেকারত্ব ও দরিদ্রতা কমতে শুরু করবে। তারা নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। এভাবে মি. শাহীন তার কাজের মাধ্যমে বেকারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
“দরিদ্রতা বিমোচনে মি. শাহিন বেকারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর