মি. ইলিয়াসের প্রতিষ্ঠানে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায় পরিবেশের কোন কোন উপাদানের উন্নয়ন প্রয়োজন? মতামত দাও।
উত্তর: মি. ইলিয়াসের প্রতিষ্ঠানে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিবেশের রাজনৈতিক উপাদানের উন্নয়ন প্রয়োজন। সরকার, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা প্রভৃতির সমন্বয়ে এ পরিবেশ গড়ে ওঠে। এ পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। এর উপাদানগুলো অনুকূলে থাকলে ব্যবসায় সম্প্রসারণ সহজ হয়। উদ্দীপকের মি. ইলিয়াস একজন পোশাক ব্যবসায়ী। তিনি নিজ দেশের পাশাপাশি বিদেশেও পোশাক রপ্তানি করেন। কিন্তু বর্তমানে ধর্মঘটসহ শ্রমিক অসন্তোষের কারণে পোশাক উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এ ধর্মঘট ও শ্রমিক অসন্তোষ রাজনৈতিক পরিবেশের দুটি নেতিবাচক বা প্রতিকূল উপাদান। প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক অবস্থায় ব্যবসায় চালিয়ে যাওয়া সম্ভব হয় না। এ কারণে মি. ইলিয়াসের ব্যবসায়ের কাজে সমস্যা হচ্ছে। তার প্রতিষ্ঠানের ধর্মঘট ও শ্রমিক অসন্তোষ, হরতাল প্রভৃতি নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার উদ্যোগ নিতে হবে। শ্রমিকরা যাতে অসন্তুষ্ট না হয় এবং কাজ বন্ধ না করে এর ব্যবস্থা করতে হবে। এভাবে রাজনৈতিক উপাদানের উন্নয়নের মাধ্যমে মি. ইলিয়াসের প্রতিষ্ঠানে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মি. ইলিয়াসের প্রতিষ্ঠানে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায় প…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর