জনাব কেরামত মোল্লার ব্যবসায় সফলতায় পরিবেশের প্রভাব মূল্যায়ন করো।
উত্তর: জনাব কেরামত মোল্লার ব্যবসায় সফলতার ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবেশের অনুকূল প্রভাব লক্ষণীয়। প্রযুক্তিগত উন্নয়ন ব্যবসায়ের উৎপাদন প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করে। তাই বর্তমানে ব্যবসায়ের সব শাখায় প্রযুক্তির ব্যবহার বেড়ে যাচ্ছে। উদ্দীপকের জনাব কেরামত মোল্লা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তাঁতের শাড়ির ব্যবসায় করছেন। গতানুগতিক ডিজাইন পরিহার করে শাড়ির গুণগত মান ও ডিজাইনে নতুনত্ব আনার চিন্তা করেন। এজন্য তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ব্লক-বাটিকের ওপর কোর্স সমাপ্ত করেন। এটি এক ধরনের প্রশিক্ষণ, যা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের আওতায় পড়ে। আর কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রযুক্তিগত পরিবেশের একটি উপাদান। ভোক্তারা সবসময় নতুন ডিজাইনের পণ্যের প্রতি আকৃষ্ট হয়। জনাব কেরামত এরূপ চাহিদার কথা মাথায় রেখে তার ব্যবসায়ের পণ্যের নতুনত্ব আনার চেষ্টা করেন। এজন্য তিনি নির্দিষ্ট কোর্সের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন করেন। ফলে পরবর্তীতে তার পণ্যের ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। আর অনুকূল পরিবেশ বিরাজমান থাকায় তিনি নতুন ডিজাইনের পণ্য থেকে আশাতীত সাফল্য লাভ করেন। সুতরাং, জনাব কেরামত মোল্লার ব্যবসায়ের সফলতায় প্রযুক্তিগত পরিবেশ বিশেষভাবে প্রভাব ফেলেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব কেরামত মোল্লার ব্যবসায় সফলতায় পরিবেশের প্রভাব মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর