জনাব কেরামত মোল্লার ধ্যবসায়ে ব্যবসায়িক কোন পরিবেশের অবদান সর্বাধিক? বর্ণনা করো।
উত্তর: জনাব কেরামত মোল্লার ব্যবসায়ে সামাজিক পরিবেশের অবদান সর্বাধিক। এ পরিবেশ কোনো দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা-সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠে। এসব উপাদান মূলত মানুষের সৃষ্টি ও তাদের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। এটি ব্যবসায়ের লাভ-ক্ষতিকে প্রভাবিত করে। উদ্দীপকের জনাব কেরামত মোল্লা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তাঁতের শাড়ির ব্যবসায়ের সাথে জড়িত। 'স্বদেশি পণ্য কিনে হউন ধন্য'-এর ওপর ভিত্তি করে তার ব্যবসায়টি পরিচালিত হচ্ছে। তাঁতের শাড়ি বাংলাদেশের একটি পুরনো ঐতিহ্য। এটি যুগ যুগ ধরে মানুষের কাছে জনপ্রিয়। আর জনাব কেরামতের ব্যবসায়টি নির্দিষ্ট একটি প্রথা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। এভাবেই এটি পরিচিতি পেয়ে আসছে। এখানে ঐতিহ্য ও প্রথা এ উপাদান দুটি সামাজিক পরিবেশের উপাদান। এগুলোই জনাব কেরামত মোল্লার ব্যবসায়ে বিশেষভাবে অবদান রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব কেরামত মোল্লার ধ্যবসায়ে ব্যবসায়িক কোন পরিবেশের অবদান সর্বাধিক?…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর