ব্যবসায়ের ক্ষেত্রে 'খ' ছকটির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'খ' ছকটি হলো বাণিজ্য; যা ব্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। পণ্য বা সেবার বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টি হলো বাণিজ্য। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হিসেবে বিবেচিত। এর মাধ্যমে উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছানো হয়। উদ্দীপকের 'খ' ছকটিতে ব্যবসায়ের বাণিজ্য শাখার বিষয়ে উল্লেখ করা হয়েছে। পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছাতে যেসব বাধার (স্থানগত, ব্যক্তিগত, জ্ঞানগত, অর্থগত, ঝুঁকিগত, সময়গত) সম্মুখীন হতে হয় তা বাণিজ্যের মাধ্যমে দূর করা হয়। এ বাণিজ্য সবসময় পণ্য সরবরাহ বা বণ্টনের কাজেই নিয়োজিত থাকে। সাধারণত শিল্পের মাধ্যমে ব্যবসায়ের পণ্য বা সেবা উৎপাদন করা হয়। কিন্তু এ পণ্য শুধু উৎপাদন করলেই হয় না। উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর প্রয়োজন পড়ে। পণ্য বণ্টন সংক্রান্ত কাজ করে বাণিজ্য। বাণিজ্যের পরিবহন কাজের মাধ্যমে উৎপাদিত পণ্য যেকোনো স্থানে পৌঁছানো যায়। এতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তারা পণ্য সম্পর্কে জানতে পারে, যা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থগত উপযোগ সৃষ্টি করে। এগুলো বাণিজ্য শাখার কাজ। এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্নের মাধ্যমে একজন ব্যবসায়ী মুনাফা অর্জন করে লাভবান হতে পারে। এটিই ব্যবসায়ের মূল উদ্দেশ্য, যা অর্জনে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ব্যবসায়ের ক্ষেত্রে 'খ' ছকটির গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর