জনাব মামুনের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মামুনের ব্যবসায়টি প্রত্যক্ষ সেবার অন্তর্গত। এ ব্যবসায়ে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়। এ সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে সেবা দেখা বা স্পর্শ করা যায় না। কিন্তু তা মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। ক্লিনিক ব্যবসায়, আইন ব্যবসায়, হিসাব বৃত্তি প্রভৃতি প্রত্যক্ষ সেবার অন্তর্গত। উদ্দীপকের জনাব মামুন এম.বি.বি.এস পাস করেন। এরপর তিনি একটি চেম্বার খুলে সেখানে রোগী দেখতে শুরু করেন। এখানে চিকিৎসার ক্ষেত্রে তিনি রোগীদেরকে সরাসরি সেবা দেন। এর বিনিময়ে রোগীরা তাকে ফি দেয়। এভাবে তিনি অর্থ উপার্জন করেন। এসব বৈশিষ্ট্য প্রত্যক্ষ সেবার সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব মামুন প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়ের সাথে জড়িত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব মামুনের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর