জনাব সাকিব ও জনাব তৌকিরের কাজগুলোর মধ্যে কার কাজটি বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব সাকিব ও জনাব তৌকিরের কাজের মধ্যে জনাব তৌকিরের ব্যবসায় কার্যক্রম আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শিল্প ও ব্যবসায়কে অর্থনীতির উন্নয়নের প্রভাবক মনে করা হয়। এর প্রসার হলে পুরো দেশের উন্নতি হয়। যে দেশ ব্যবসা-বাণিজ্যে যত উন্নত, সে দেশ আর্থিকভাবে তত সচ্ছল। উদ্দীপকের জনাব সাকিব পুকুরে মাছ চাষ করেন। তিনি নিজে ব্যবহারের পর উদ্বৃত্ত মাছ প্রতিবেশী ও আত্মীয়দের দেন। এতে তার মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। তাই তার কাজটি ব্যবসায় নয়। এটি দেশের কোনো আর্থ-সামাজিক খাতেও প্রভাব ফেলছে না। এটি শুধু তার খাদ্য চাহিদা মেটাচ্ছে। অন্যদিকে, জনাব তৌকির মাছ চাষ করে তা বাজারে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করেন। এ কাজে তার মুনাফা অর্জনের লক্ষ্য থাকায় এটি ব্যবসায় হিসেবে গণ্য হয়। এর মাধ্যমে জনাব তৌকির নিজের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করেছেন। আবার, তার সাথে এখন কয়েকজন কর্মীও কাজ করছেন। এতে তাদেরও কাজের ব্যবস্থা ও আয়ের সুযোগ হয়েছে। এভাবে অনেক বেকার যুবক বসে না থেকে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসায় গড়ে তুলবে। এতে দেশের কর্মসংস্থান ও আয় বাড়বে। আর দেশের সুষম উন্নয়নের সম্ভাবনা বাড়বে। সুতরাং, জনাব তৌকিরের ব্যবসায়ের মাধ্যমেই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব সাকিব ও জনাব তৌকিরের কাজগুলোর মধ্যে কার কাজটি বাংলাদেশের আর্থ-…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর