জনাব তৌকিরের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব তৌকিরের কাজটিকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের জন্য পণ্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজের সমষ্টি হলো ব্যবসায়। ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। এর মধ্য দিয়েই ব্যবসায়ী মুনাফা অর্জনের চেষ্টা করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করা হলে সেটিই কেবল ব্যবসায় হিসেবে গণ্য হবে। আর, সে কাজ অবশ্যই বৈধ হতে হবে। উদ্দীপকের জনাব তৌকির পুকুরে মাছ চাষ করেন। এরপর তা বাজারে বিক্রি করেন। এভাবে তিনি মুনাফা অর্জন করেন। তার এ কাজটি বৈধ ও অর্থসংশ্লিষ্ট। আবার এতে মুনাফা অর্জনের উদ্দেশ্য "আছে। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করছেন। এসব বৈশিষ্ট্য ব্যবসায়ের সাথে মিলে যায়। সুতরাং, জনাব তৌকিরের কাজটি ব্যবসায়ের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব তৌকিরের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর