জনাব হাকিমের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হাকিমের ব্যবসায়টি উৎপাদন শিল্পের অন্তর্গত। এ শিল্পে শ্রম ও যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত পণ্যকে প্রক্রিয়াজাত করা হয়। এরপর তা থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়। তুলা থেকে কাপড়, কাঠ থেকে আসবাবপত্র, গম থেকে আটা তৈরি প্রভৃতি উৎপাদন শিল্পের অন্তর্গত। জনাব হাকিম উন্নতমানের আসবাবপত্র তৈরির একটি কারখানা স্থাপনের চিন্তা করেন। সেখানে তিনি স্থানীয় কাঠ ব্যবহার করে আসবাবপত্র তৈরি করবেন। এক্ষেত্রে তিনি প্রথমে আসবাবপত্র তৈরির কাঁচামাল হিসেবে কাঠ সংগ্রহ করবেন। এরপর কাঠগুলো প্রক্রিয়াজাত করে চেয়ার, টেবিল, খাট তৈরি করবেন। এভাবে কাঠ থেকে আসবাবপত্র তৈরি করবেন। এ কাজে তিনি শ্রম ও যন্ত্র ব্যবহার করবেন। আর কাঁচামাল থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করবেন। এসব কাজের সাথে উৎপাদন শিল্পের মিল আছে। সুতরাং, জনাব হাকিম উৎপাদন শিল্পের আওতায় কাজ করবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব হাকিমের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর