ফোর স্টার রেস্টুরেন্টের সাফল্যে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ফোর স্টার' রেস্টুরেন্টের সাফল্যে ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের উপাদানের ভূমিকা আছে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতির সমন্বয়ে সৃষ্ট হয় প্রযুক্তিগত পরিবেশ। বর্তমানে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখছে। ফলে, কম খরচে উন্নতমানের নতুন, পণ্য উৎপাদন ও সরবরাহ সম্ভব হচ্ছে। উদ্দীপকের আবিদ ও তার তিন বন্ধু মিলে 'ফোর স্টার' নামের রেস্টুরেন্ট চালু করেন। তবে করোনা পরিস্থিতির কারণে শুরুতেই তাদের ব্যবসায়টি বন্ধ হয়ে যায়। পরে সরকারের অনুমতিক্রমে তারা অনলাইনে খাবারের অর্ডার নিয়ে হোম ডেলিভারি শুরু করেন। এতে গ্রাহক যেকোনো স্থানে বসেই কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করে খাবারের অর্ডার দিতে পারে। ফোর স্টার গ্রাহকদের চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দেয়। এভাবে কোনোরকম ঝামেলা ছাড়াই ব্যবসায় পরিচালনা করা সম্ভব হচ্ছে। তাই বলা যায়, ফোর স্টার রেস্টুরেন্টের সাফল্যে ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদানের বিশেষ ভূমিকা রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ফোর স্টার রেস্টুরেন্টের সাফল্যে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর