দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মীনারা বেগমের কাজটির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মীনারা বেগমের ব্যবসায় কার্যক্রম যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শিল্প ও ব্যবসায়কে অর্থনীতির উন্নয়নের প্রভাবক মনে করা হয়। এর প্রসার হলে পুরো দেশের উন্নতি হয়। যে দেশ ব্যবসা-বাণিজ্যে যত উন্নত, সে দেশ আর্থিকভাবে তত সচ্ছল। মীনারা বেগম শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি প্রভৃতি বিক্রি করেন। তিনি লাভের সম্পূর্ণ অর্থ খরচ না করে লাভের কিছু অংশ তিনি সঞ্চয় করেন। তার কাজে সাহায্য করার জন্য লোকবলের প্রয়োজন হয়। তাই বর্তমানে তিনি দুইজন বেকার শিক্ষিত ছেলেকে কাজে নিয়োগ করেন। মীনারা বেগম তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করেছেন। আবার, তার সাথে এখন দুইজন কর্মীও কাজ করছেন। এতে তাদেরও কাজের ব্যবস্থা ও আয়ের সুযোগ হয়েছে। অনেক বেকার যুবক তাকে দেখে অনুপ্রাণিত হয়ে ব্যবসায় গড়ে তুলবে। এতে দেশের কর্মসংস্থানের সুযোগ ও আয় বেড়ে যাবে। ফলে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সুতরাং, মীনারা বেগমের ব্যবসায় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মীনারা বেগমের কাজটির গুরুত্ব মূল্যা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর