উদ্দীপকে 'শাফি এন্ড কোং'-এর ব্যবসায়িক কার্যাবলি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: 'শাফি এন্ড কোং'-এর ব্যবসায়িক কার্যাবলি ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত। এ ব্যবসায়ে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়। এ সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে সেবা দেখা বা স্পর্শ করা যায় না। কিন্তু তা মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। ক্লিনিক ব্যবসায়, আইন ব্যবসায়, হিসাব বৃত্তি প্রভৃতি প্রত্যক্ষ সেবার অন্তর্গত। জনাব শাফি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে লেখাপড়া শেষ করেন। এরপর তিনি 'শাফি এন্ড কোং' নামে একটি অ্যাকাউন্টেন্সি চার্টার্ড ফার্ম স্থাপন করেন। এ ফার্মের মাধ্যমে তিনি সরাসরি গ্রাহকদের হিসাবসংক্রান্ত নিরীক্ষা সেবা দিয়ে থাকেন। এর বিনিময়ে তিনি তাদের কাছ থেকে অর্থ পান। তার ব্যবসায়ের কাজগুলো প্রত্যক্ষ সেবার সাথে মিলে যায়। এটি ব্যবসায়ের একটি শাখা। সুতরাং, 'শাফি এন্ড কোং'-কে ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার অন্তর্গত বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে 'শাফি এন্ড কোং'-এর ব্যবসায়িক কার্যাবলি ব্যবসায়ের কোন শাখার…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর