ব্যবসায়ের পণ্য বা সেবাসামগ্রী বণ্টনকারী শাখা কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ের পণ্য বা সেবাসামগ্রী বণ্টনকারী শাখা হলো বাণিজ্য। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে- স্থানগত, সময়গত, ব্যাংকিং, বিমা ও তথ্যগত নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেয়। বাণিজ্য মূলত এসব বাধা দূর করে পণ্য বণ্টন প্রক্রিয়াকে সচল রাখে। পণ্য ক্রয়-বিক্রয় বা ট্রেড এবং এর সহায়তাকারী কার্যাবলি যেমন- পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপন বাণিজ্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বাণিজ্য উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে পণ্য বণ্টন নিশ্চিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ব্যবসায়ের পণ্য বা সেবাসামগ্রী বণ্টনকারী শাখা কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর