আইনগত পরিবেশ কী? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশসংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদি ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে আইনগত পরিবেশ বলে। আইনগত পরিবেশ ব্যবসাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কেননা সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে ব্যবসায় করতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন- আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধার মুখ্য কারণ হলো আইনগত পরিবেশ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
আইনগত পরিবেশ কী? ব্যাখ্যা করো।
উত্তর