দৃশ্যপট-১ এ কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ 'নগর' ব্যাংক জনাব কবিরের পক্ষে প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে আমদানি বাণিজ্য সম্পাদনে সহায়তা করার বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রত্যয়পত্র হলো আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ দলিল। এ দলিলের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। উদ্দীপকে জনাব কবির আহমেদ একজন আমদানিকারক। তিনি চীন থেকে প্রসাধনীসামগ্রী আমদানি করেন। এক্ষেত্রে এ কাজে 'নগর' ব্যাংক তার পক্ষ হয়ে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। মূলত প্রত্যয়পত্র হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এছাড়া রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। ফলে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, 'নগর' ব্যাংক জনাব কবির আহমেদের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে পণ্য আমদানিতে তাকে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর