তুমি কী মনে কর দৃশ্যপট-২ এ ব্যাংকটির মূলধন সংগ্রহ করার উৎসগুলো যথার্থ? অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আমি মনে করি, দৃশ্যপট-২ এ নাগরিক ব্যাংকটির মূলধন সংগ্রহের অভ্যন্তরীণ ও বহিঃস্থ উৎসগুলো যথার্থ। বাণিজ্যিক ব্যাংক সাধারণত অভ্যন্তরীণ ও বহিঃস্থ এ দুই উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে। এ ব্যাংকের তহবিল সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলো হলো পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল এবং বাহ্যিক উৎসগুলো হলো আমানত ও ধার গ্রহণ। উদ্দীপকে নাগরিক ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন সংগ্রহ করে। এটি মূলধন সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত। এছাড়া ব্যাংকটি বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। যা তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস। পরিশোধিত মূলধন হলো বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস। আবার এ ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহদের কাছে বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ করে থাকে। এ অর্থ ব্যাংকের তহবিল গঠনে সাহায্য করে। ফলে ব্যাংকের মূলধন ঘাটতি দূর হয়। সুতরাং বলা যায়, নাগরিক ব্যাংকের তহবিল সংগ্রহের উৎস হলো পরিশোধিত মূলধন ও আমানত। অর্থাৎ ব্যাংকটি অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় উৎস থেকেই তহবিল সংগ্রহ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
তুমি কী মনে কর দৃশ্যপট-২ এ ব্যাংকটির মূলধন সংগ্রহ করার উৎসগুলো যথার…
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর