ইতি কোম্পানিতে জনাব পাবেলের জন্য উপযুক্ত বিনিয়োগ হাতিয়ার সুপারিশ করো।
উত্তর: ইতি কোম্পানিতে জনাব পাবেলের জন্য উপযুক্ত বিনিয়োগ হাতিয়ার হচ্ছে বন্ড। বন্ড একটি জামানতযুক্ত ঋণের দলিল। বন্ডে বিনিয়োগকারীদের নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। এ দলিলের মালিকদের ঋণদাতা হিসেবে বিবেচনা করা হয়। এরা সবার আগে পাওনা দাবি আদায়ের অধিকার রাখেন। উদ্দীপকে জনাব পাবেল ইতি কোম্পানিতে বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে তিনি নিয়মিত নির্দিষ্ট হারে আয় পেতে আগ্রহী। সেই সাথে তিনি সবার আগে পাওনা দাবি পেতে চান। তবে কোম্পানির কোনো সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে রাজি নন। উদ্দীপকে জনাব পাবেল বন্ডে বিনিয়োগের মাধ্যমে তার ইচ্ছাপূরণ করতে পারেন। বন্ডে বিনিয়োগ করলে তিনি এর বিপরীতে নির্দিষ্ট হারে সুদ পাবেন। কোম্পানি বিলুপ্তির সময় সর্বপ্রথম তার পাওনা পরিশোধ করা হবে। তাই বলা যায়, জনাব পাবেলের জন্য ইতি কোম্পানির বন্ডে বিনিয়োগ করা সঠিক হবে বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
ইতি কোম্পানিতে জনাব পাবেলের জন্য উপযুক্ত বিনিয়োগ হাতিয়ার সুপারিশ করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর