মিসেস সাবরিনার 'অর্কিড' কোম্পানিতে বিনিয়োগের ধরনটি কী? বর্ণনা করো।
উত্তর: মিসেস সাবরিনা 'অর্কিড' কোম্পানির বন্ডে বিনিয়োগ করেছেন। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি-বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলা হয়। এটি এক প্রকার ঋণের দলিল। বন্ডের বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানত রাখে। উদ্দীপকে মিসেস সাবরিনা একজন চাকরিজীবী। তিনি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য 'অর্কিড' কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় তাকে ডাকা হয়নি। এছাড়া কোম্পানির মুনাফা বেশি হলেও আগের বছরের মত [গণিত] হারেই সুদ দেয়। বন্ডে বিনিয়োগে সুদের হার এবং মেয়াদ নির্দিষ্ট থাকে। এ ধরনের বিনিয়োগকারীদের ঋণদাতা, হিসেবে গণ্য করা হয়। ফলে তাদের ভোটাধিকার থাকে না এবং কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না। মিসেস সাবরিনার বিনিয়োগের সাথে বন্ডের বৈশিষ্ট্যগত মিল রয়েছে। তাই বলা যায়, তিনি অর্কিড কোম্পানির বন্ডে বিনিয়োগ করেছিলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
মিসেস সাবরিনার 'অর্কিড' কোম্পানিতে বিনিয়োগের ধরনটি কী? বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর