সাবরিনার দুটি কোম্পানির মধ্যে কোনটি থেকে সে বেশি সুবিধা পেয়েছে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: অধিক আয় ও তারল্যের দিক থেকে মিসেস সাবরিনার দুটি কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি থেকে বেশি সুবিধা পেয়েছে বলে আমি মনে করি। পাবলিক লি. কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো শেয়ার বিক্রি। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের শেয়ার ইস্যু করে। এর মধ্যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার অন্যতম। এছাড়া আর্থিক সংকটের সময় বন্ড বা ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো অর্থ সংগ্রহ করে। উদ্দীপকে মিসেস সাবরিনা শেয়ারবাজারে দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। 'টিউলিপ' কোম্পানি থেকে তিনি গত তিন বছর [গণিত] , [গণিত] ও [গণিত] হারে লভ্যাংশ পান। প্রয়োজনের সময় তিনি বিনিয়োগটি নগদায়নও করেন। অন্যদিকে 'অর্কিড' কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তাকে ডাকা হয় নি। এছাড়া তাকে প্রতি বছর সমান হারে সুদ দেওয়া হয়। উদ্দীপকে প্রথম কোম্পানিটির শেয়ার হলো সাধারণ শেয়ার। আর দ্বিতীয়টি হলো বন্ড। বন্ডের তুলনায় সাধারণ শেয়ার থেকে বেশি আয় করা যায়। তাছাড়া সাধারণ শেয়ার এক ধরনের তরল সম্পদ। তাই বলা যায়, মিসেস সাবরিনা 'টিউলিপ' কোম্পানি থেকে বেশি সুবিধা পেয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
সাবরিনার দুটি কোম্পানির মধ্যে কোনটি থেকে সে বেশি সুবিধা পেয়েছে বলে …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর