জনাব সাত্তার কোন ধরনের শেয়ার কেনেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সাত্তার সাধারণ শেয়ার কেনেন। এ ধরনের শেয়ার মালিকরা অধিকার, দায়িত্ব ও কর্তব্যের দিক থেকে বেশি আর্থিক সুবিধা ও মর্যাদা ভোগ করে। তবে লভ্যাংশ বণ্টন ও বিলোপ সাধনের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় না। উদ্দীপকে জনাব সাত্তার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি 'অফশোর লিমিটেড'-এর [গণিত] লক্ষ টাকার শেয়ার কিনেছেন। এই বিখ্যাত কোম্পানির মালিক পক্ষের একটি অংশ হতে পেরে তিনি গর্বিত। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে একমাত্র সাধারণ শেয়ারই কোম্পানির পূর্ণ মালিকানা দেয়। কোম্পানির মালিক হওয়ায় ভোটাধিকারেরও সুযোগ থাকে। তাই শেয়ারটির বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব সাত্তার সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব সাত্তার কোন ধরনের শেয়ার কেনেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর