উদ্দীপকের কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানির গৃহীত নীতিটি অনুসরণ করা উচিত বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কোম্পানি দুইটির মধ্যে 'নিবেদিতা' কোম্পানির গৃহীত স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটি অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ দিয়ে থাকে। অপরদিকে, স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতিতে লভ্যাংশের পরিমাণ প্রতি বছর একই থাকে। তবে এ পদ্ধতিতে সাধারণত লভ্যাংশের পরিমাণ কমে না। উদ্দীপকে নিবেদিতা কোম্পানির শেয়ার সংখ্যা [গণিত] লক্ষ এবং প্রতিটির মূল্য [গণিত] টাকা। কোম্পানিটি প্রতি বছর শেয়ারপ্রতি [গণিত] টাকা লভ্যাংশ দেয়। অন্যদিকে, শতাব্দী কোম্পানির [গণিত] টাকা মূল্যের [গণিত] কোটি শেয়ার রয়েছে। নিবেদিতা কোম্পানি প্রতি বছর শেয়ার প্রতি [গণিত] টাকা ও [গণিত] অনুপাতে লভ্যাংশ দেয়। শতাব্দী কোম্পানি স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি অনুসরণ করছে। এ নীতি অনুযায়ী প্রতি বছর সমপরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয়। অপরদিকে নিবেদিতা কোম্পানি 'স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি' অনুসরণ করে। তারা প্রতি বছর শেয়ার প্রতি [গণিত] টাকা দেয়। এর পাশাপাশি [গণিত] অনুপাতে স্টক লভ্যাংশ দেয়। এই লভ্যাংশ নীতিটি অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় অনেক নমনীয়। তাই বলা যায়, উদ্দীপকের দুটি কোম্পানির মধ্যে নিবেদিতা কোম্পানির গৃহীত নীতিটি অনুসরণ করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানির গৃহীত নীতিটি অনুসরণ কর…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর