'স্কয়ার' কোম্পানির জন্য চলতি বছরে কোন ধরনের লভ্যাংশ নীতি উপযুক্ত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: স্কয়ার কোম্পানির জন্য চলতি বছরে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি গ্রহণ উপযুক্ত হবে বলে আমি মনে করি। এ নীতির আওতায় কোম্পানি প্রতি বছর একটি ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশ দিয়ে থাকে। সেই সাথে অতিরিক্ত লভ্যাংশও দেওয়া হয়। আয় স্থিতিশীল বা নিয়মিত নয় এমন কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি। উদ্দীপকে শাওন ও রবিন 'স্কয়ার' কোম্পানির মালিক। কোম্পানিটি একটি নতুন ব্যবসায় শুরু করতে চায়। এজন্য প্রচুর মূলধন প্রয়োজন কিন্তু বাজারে ঋণের প্রাপ্তি অপ্রতুল। অন্যদিকে কোম্পানিটি এ বছর গত বছরের তুলনায় তিনগুণ বেশি লাভ করেছে। কোম্পানির সাধারণ সভায় কেউ লাভের কথা বলেন। আবার কেউ কোম্পানির সুনামের কথা বলেন। উদ্দীপকে কোম্পানিটি স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশের নীতিটি গ্রহণ করলে তার সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে ন্যূনতম লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ দেওয়া হবে। ফলে শেয়ার মালিকদের লাভ ঠিক থাকবে। পাশাপাশি কোম্পানির সুনামও বজায় থাকবে। অন্যদিকে বাড়তি লভ্যাংশ থেকে নতুন ব্যবসায়ও শুরু করতে পারবে। তাছাড়া 'স্কয়ার' কোম্পানি অস্থিতিশীল আয়ের কোম্পানি। তাই বলা যায়, 'স্কয়ার' কোম্পানির জন্য চলতি বছরে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি অনুসরণ করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
'স্কয়ার' কোম্পানির জন্য চলতি বছরে কোন ধরনের লভ্যাংশ নীতি উপযুক্ত? য…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর