উদ্দীপকের রবিন কোন ধরনের শেয়ারের মালিক? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে রবিন সাধারণ শেয়ারের মালিক। এ শেয়ারে বিনিয়োগকারীদের কোম্পানির মালিকানা দেওয়া হয়। ফলে তাদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা থাকে। এ ধরনের শেয়ার সহজে হস্তান্তর করা যায়। তবে এক্ষেত্রে মুনাফার অংশ অনিশ্চিত থাকে। উদ্দীপকে রবিন 'স্কয়ার' কোম্পানির মালিক। কোম্পানিতে তার মুনাফার অংশ নিশ্চিত নয়। কিন্তু তিনি কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করে থাকেন। সাধারণ শেয়ারের ক্ষেত্রে শেয়ারহোল্ডারগণ কোম্পানির সাধারণ সভায় উপস্থিত থাকতে পারেন। তবে তাদের মুনাফার অংশ নিশ্চিত থাকে না। এখানে রবিনের শেয়ারের সাথে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বলা যায়, রবিনের শেয়ারগুলো সাধারণ শেয়ার।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের রবিন কোন ধরনের শেয়ারের মালিক? আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর