অর্থের ঘাটতি থাকায় সজিব কোম্পানি যে শেয়ার ইস্যু করে তা কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের ঘাটতি থাকায় সজিব কোম্পানি লিমিটেড বোনাস শেয়ার ইস্যু করে। বোনাস শেয়ার বলতে প্রতিষ্ঠানের অবণ্টিত মুনাফা শেয়ার মালিকদের লভ্যাংশ হিসেবে না দিয়ে শেয়ারে রূপান্তর করে দেওয়াকে বোঝায়। সাধারণত এ শেয়ার প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ দেওয়ার বিকল্প হিসেবে ব্যবহার করে। এর মাধ্যমে প্রতিষ্ঠান লভ্যাংশকে কাজে লাগিয়ে শেয়ারের সংখ্যা বাড়ায়। সজিব কোম্পানি লিমিটেড শেয়ার বাজারের একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। অর্থের ঘাটতি থাকায় তারা শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয় না। এর পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কোনো পরিবর্তন হয় না। ফলে শেয়ার প্রতি মূল্য কমে যায়। আবার মোট শেয়ার সংখ্যা বাড়ে। উদ্দীপকে সজিব কোম্পানি লিমিটেড কর্তৃক ইস্যুকৃত শেয়ারের সাথে বোনাস শেয়ারের বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
অর্থের ঘাটতি থাকায় সজিব কোম্পানি যে শেয়ার ইস্যু করে তা কোন ধরনের? ব…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর