সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: লভ্যাংশ প্রাপ্তির অনিশ্চয়তা, মূলধন ফেরতে সর্বশেষ অগ্রাধিকার ইত্যাদি কারণে সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। কোম্পানি সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। কোনো বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা করতে না পারলে এ শেয়ার মালিকরা কোনো লভ্যাংশ পায় না। আবার কোম্পানির অবসায়নকালে এ শেয়ার মালিকদের দাবি সকলের শেষে পূরণ করা হয়। এজন্য সাধারণ শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর