মি. জলিলের সিদ্ধান্তহীনতায় ব্যাংকের ভূমিকা যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: মি. জলিলের পণ্য বিক্রির সিদ্ধান্তহীনতা দূর করতে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে। এ ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সেবা দেয়। বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারক পণ্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা পেতে চায়। তাই এ ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়। উদ্দীপকে মি. জলিল একজন রপ্তানিকারক। সম্প্রতি একজন নতুন আমদানিকারক (ক্রেতা) তার কাছ থেকে পণ্য কিনতে চায়। কিন্তু মি. জলিল পণ্য রপ্তানি (বিক্রি) করতে চাচ্ছেন না। কারণ এক্ষেত্রে বিক্রিত পণ্যের দাম না পাওয়ার আশংকা রয়েছে। এ সময়ে একটি ব্যাংক তাকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়। ফলে তিনি পণ্য রপ্তানি করতে রাজি হন। মি. জলিলের সমস্যায় একটি ব্যাংক প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে তাকে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়। ফলে নতুন ক্রেতা (আমদানিকারক) পণ্য মূল্য পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক তা পরিশোধে বাধ্য। এক্ষেত্রে মূল্য প্রাপ্তি নিয়ে মি. জলিলের কোনো চিন্তা করতে হবে না। এছাড়া ব্যাংক তাকে বৈদেশিক মুদ্রা রূপান্তরে সাহায্য করবে। তাই বলা যায়, উদ্দীপকে মি. জলিলের বৈদেশিক বাণিজ্যে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মি. জলিলের সিদ্ধান্তহীনতায় ব্যাংকের ভূমিকা যুক্তিসহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর