দৃশ্যকল্প-২-এ কার বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ জুয়েলের 'ডিবেঞ্চার'-এ বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। ডিবেঞ্চার ও বন্ড উভয়ই বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ হাতিয়ার হিসেবে পরিচিত। জামানতবিহীন দীর্ঘমেয়াদি ঋণের দলিলকে ডিবেঞ্চার বলা হয়। অপরদিকে বন্ডের বিপরীতে কোম্পানি জামানত রাখে। উদ্দীপকে রূপম ও জুয়েল দুজন দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছে। দুটি কোম্পানিই বড় ও স্বনামধন্য। রূপমের কোম্পানি জামানত হিসেবে জমি রেখেছে। তবে জুয়েলের কোম্পানি কোনো জামানত রাখেনি। জুয়েল এক্ষেত্রে ডিবেঞ্চারে বিনিয়োগ করেছে। অপরদিকে রূপম বন্ডে বিনিয়োগ করেছে। বন্ডে বিনিয়োগকারীদের কাছে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জামানত হিসেবে রাখে। কিন্তু ডিবেঞ্চারের বিপরীতে কোনো কিছু জামানত রাখা হয় না। কোম্পানি কোনো কারণে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারলে বন্ড মালিকরা জামানত বিক্রি করে তাদের অর্থ আদায় করতে পারে। তবে ডিবেঞ্চারে জামানতের ব্যবস্থা না থাকায় ডিবেঞ্চার মালিকরা এমনটি করতে পারে না। তাই বলা যায়, জুয়েলের ডিবেঞ্চারে বিনিয়োগ রূপমের বন্ডে বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ কার বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর