মি. জামান কোন বিনিয়োগ হাতিয়ারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. জামান বন্ডে বিনিয়োগ করেছেন। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলা হয়। এর বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। তবে এক্ষেত্রে বন্ড মালিকরা কোম্পানির পাওনাদার। উদ্দীপকে মি. জামান একজন বিনিয়োগকারী। তিনি খান এন্ড কোং কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তিনি জামানতের বিপরীতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু কোম্পানির সাধারণ সভায় কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। বন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত বা মতামত দেওয়ার অধিকার থাকে না। তাছাড়া এক্ষেত্রে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানতের মাধ্যমে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে। তাই বলা যায়, মি. জামানের বিনিয়োগের হাতিয়ারটি হলো বন্ড।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
মি. জামান কোন বিনিয়োগ হাতিয়ারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর