উদ্দীপকের আলোকে সোহেল কোন খাতে বিনিয়োগ করেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের সোহেল বন্ডে বিনিয়োগ করেছেন। এটি একটি ঋণের দলিল। স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত রেখে এটি ইস্যু করা হয়। এক্ষেত্রে সুদের হার নির্দিষ্ট থাকে। ফলে ঝুঁকি কম থাকে। উদ্দীপকে সোহেল তার অলস টাকা বিনিয়োগ করে লাভবান হতে চান। এক্ষেত্রে তিনি বিনিয়োগের ক্ষেত্রে কম লাভ হলেও লোকসানের ঝুঁকি নিতে চান না। তাই তিনি জামানত গ্রহণ সাপেক্ষে বিনিয়োগ করেন। মূলত বন্ডে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের জামানত দেওয়া হয়। এক্ষেত্রে আয়ের হারও নির্দিষ্ট থাকে। ফলে লোকসান হওয়ার ঝুঁকি থাকে না। বন্ডের বৈশিষ্ট্যের সাথে জনাব সোহেলের বিনিয়োগের খাতটি সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, জনাব সোহেলের বিনিয়োগের খাতটি হলো বন্ড।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সোহেল কোন খাতে বিনিয়োগ করেন? বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর