জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের কোন ব্যবস্থা গ্রহণ করবেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার নিরাপত্তার জন্য ব্যাংকের লকার সেবার সুযোগটি গ্রহণ করবেন। বাণিজ্যিক ব্যাংক তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও কিছু বিশেষ কার্যাবলি সম্পাদন করে। এগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাংকের লকার সেবা। লকারের মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান দলিলপত্রাদি ও অলংকারসমূহের যথাযথ নিরাপত্তা দিয়ে থাকে। উদ্দীপকের জনাব হালিমা আক্তার একজন কলেজ শিক্ষিকা। তিনি দেশের বর্তমান সামাজিক অবস্থার কথা চিন্তা করে তার গহনাসমূহ ও মূল্যবান দলিলপত্র নিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকের পরামর্শ কামনা করেন। ব্যাংকের কর্মকর্তা তাকে লকার সেবার কথা বললে তিনি এ সেবাটি গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এ সেবার মাধ্যমে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ধার্য করবে, যা জনাব হালিমা আক্তারকে প্রদান করতে হবে। তবে এ সেবা গ্রহণে তিনি তার গহনাসমূহ ও মূল্যবান দলিলপত্রের নিরাপত্তা পাবেন। সুতরাং বলা যায়, জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের লকার সেবার সুযোগটিই নেবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের কোন …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর