“এই ধরনের দুর্ঘটনা এড়াতে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের 'কী ভূমিকা অপরিহার্য”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব হালিমা আক্তারের দুর্ঘটনাটি এড়াতে নিরাপদ অর্থ স্থানান্তরে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক চেক, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। এ সকল বিনিময়ের মাধ্যম গ্রাহকের আর্থিক লেনদেনকে অনেক নিরাপদ করেছে। উদ্দীপকের জনাব হালিমা আক্তার একজন কলেজ শিক্ষিকা। তিনি ফ্ল্যাট ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে বসুন্ধরা যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। তার এ দুর্ঘটনাটি ঘটেছে মূলত নগদ অর্থ বহনের কারণে। উদ্দীপকের জনাব হালিমা আক্তার নগদ অর্থের পরিবর্তে চেক, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ব্যবহার করতে পারতেন। নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে এরূপ দলিল হারিয়ে গেলে কিংবা ছিনতাইকারী নিয়ে গেলেও তা ব্যাংক থেকে ভাঙাতে পারবে না। কিন্তু জনাব হালিমা আক্তার তার ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে চেকের সাহায্য না নিয়ে নগদ টাকা সাথে করে নিয়ে যাওয়ায় এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে বলা যায়, ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে ব্যাংক উল্লিখিত সুবিধা প্রদান করে জনাব হালিমা বেগমের অর্থ নিরাপদে স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“এই ধরনের দুর্ঘটনা এড়াতে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের 'কী ভূমিকা অপরিহা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর