জনাব ঝন্টুকে প্রদত্ত 'বক' কোম্পানির শেয়ারের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: জনাব ঝন্টুকে প্রদত্ত 'বক' কোম্পানির শেয়ারের নাম রাইট শেয়ার। কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ারমালিকগণ ঐ শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে, তাকে রাইট শেয়ার বলে। অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রি করা হলে পুরাতন শেয়ারমালিকগণ যখন ঐ শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করে তখন ঐ বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়। উদ্দীপকে 'বক' কোম্পানির বাজারে সাধারণ শেয়ার রয়েছে। জনাব ঝন্টু 'বক' কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে উক্ত কোম্পানির সাধারণ শেয়ার মালিক হন। পরবর্তীতে 'বক' কোম্পানি যখন শেয়ার বিক্রি করে তখন ঝন্টুকে অগ্রাধিকার দেয়। শেয়ার বিক্রির ক্ষেত্রে এরূপ পুরাতন বা বর্তমান শেয়ার মালিককে অগ্রাধিকার দিলে তা রাইট শেয়ারের বৈশিষ্ট্য বহন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব ঝন্টুকে প্রদত্ত 'বক' কোম্পানির শেয়ারের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর